© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

'বাহুবলী'র জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠির জন্মদিন আজ

শেয়ার করুন:
'বাহুবলী'র জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠির জন্মদিন আজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৩ পিএম | ০৭ নভেম্বর, ২০২৬
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠির জন্মদিন আজ। ১৯৮১ সালের ৭ নভেম্বর জন্ম নেওয়া এই অভিনেত্রী ৪৫ বছরে পা দিয়েছেন। দুই দশকের বেশি সময় ধরে তামিল ও তেলেগু চলচ্চিত্রে বৈ/চি/ত্র্য/ম/য় চরিত্রে অভিনয় করে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন তিনি। বিশেষ করে ‘অরুন্ধতী’ ও ‘বা/হু/ব/লী’ সিরিজে অভিনয়ের সুবাদে পেয়েছেন ব্যাপক পরিচিতি।
শেঠির জন্মদিন আজ। ১৯৮১ সালের ৭ নভেম্বর জন্ম নেওয়া এই অভিনেত্রী ৪৫ বছরে পা দিয়েছেন। দুই দশকের বেশি সময় ধরে তামিল ও তেলেগু চলচ্চিত্রে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন তিনি। বিশেষ করে ‘অরুন্ধতী’ ও ‘বাহুবলী’ সিরিজে অভিনয়ের সুবাদে পেয়েছেন ব্যাপক পরিচিতি।

২০০৫ সালে তেলেগু চলচ্চিত্র ‘সুপার’-এর মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় অনুষ্কার। এরপর ‘বিক্রমারকুডু’, ‘অরুন্ধতী’ ও ‘বেদম’-এর মতো ছবিতে অভিনয় করে দর্শক ও সমালোচকদের নজর কাড়েন তিনি। ‘অরুন্ধতী’ ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করে বিশেষ প্রশংসা পান এই অভিনেত্রী। ছবিটির জন্য প্রথমবার ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন তিনি।



তামিল ও তেলেগু- দুই ভাষার চলচ্চিত্রেই সমান জনপ্রিয়তা পেয়েছেন অনুষ্কা। ‘সিঙ্গাম’, ‘রুদ্রামাদেবী’ এবং ‘বাহুবলী’ সিরিজ তাঁর অভিনয়জীবনে নতুন মাত্রা যোগ করে। বিশেষ করে ‘বাহুবলী’তে দেবসেনা চরিত্রে তাঁর অভিনয় দর্শকের মনে স্থায়ী জায়গা করে নেয়।

অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনটি ফিল্মফেয়ার পুরস্কারসহ একাধিক সম্মাননা পেয়েছেন অনুষ্কা। এবার মালয়ালম চলচ্চিত্রেও অভিষেক হতে যাচ্ছে তাঁর। ‘কাথানার- দ্য ওয়াইল্ড সরসারার’ হতে যাচ্ছে অভিনেত্রীর অভিনীত ৫০তম চলচ্চিত্র। ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে ছবিটি মুক্তির কথা রয়েছে। নতুন ভাষার চলচ্চিত্রে অভিষেক এবং অভিনয়ের ৫০তম ছবিকে ঘিরে তাই অনুষ্কার ক্যারিয়ারে যুক্ত হতে যাচ্ছে আরেকটি নতুন অধ্যায়।

এসএ/

মন্তব্য করুন