© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইয়েমেনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই, দাবি অস্বীকার সিরিয়ার

শেয়ার করুন:
ইয়েমেনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই, দাবি অস্বীকার সিরিয়ার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩০ এএম | ০৮ নভেম্বর, ২০২৬
ইয়েমেনে সিরিয়ার সেনাবাহিনীর কোনো সেনাকে মোতায়েনের পরিকল্পনা নেই বলে জানিয়েছে সিরিয়া। আজ শনিবার (৭ নভেম্বর) বার্তাসংস্থা এএফপি জানায়, সিরিয়ার কয়েক হাজার সেনা ইয়েমেন ও সৌদিতে প্রবেশ করবে। যার মধ্যে কয়েকশ সেনা ইতিমধ্যে সৌদি ও ইয়েমেনের সীমান্তে অবস্থান করছে।

তবে এএফপির প্রতিবেদন সত্য নয় বলে জানিয়েছে দামেস্ক। তবে সৌদি আরবের সঙ্গে সিরিয়ার সামরিক সহায়তা বৃদ্ধি পেতে পারে বলে সিরীয় এক সূত্র জানিয়েছেন।

তিনি বলেছেন, সৌদির সঙ্গে বর্তমানে সিরিয়ার সেনাদের প্রশিক্ষণ, তাদের সক্ষমতা তৈরি এবং সামরিক দক্ষতা আদান-প্রদানের ওপর জোর দেওয়া হচ্ছে।

এর অংশ হিসেবে আগামী মাস থেকে সৌদির সামরিক কর্মকর্তারা সিরিয়ায় যাওয়া শুরু করবেন। যদি সম্ভাবনা থাকে তাহলে দুই দেশের স্বার্থ বিবেচনা করে সিরিয়া মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে পারে বলে জানিয়েছেন সূত্রটি।

একেএস/

মন্তব্য করুন