© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রধানমন্ত্রীর উপদেষ্টাআ. লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয়, তবে দলীয় কর্মসূচিতে না

শেয়ার করুন:
আ. লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয়, তবে দলীয় কর্মসূচিতে না

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৩ পিএম | ১০ নভেম্বর, ২০২৬
আওয়ামী লীগের নেতাকর্মী হলেই অন্য কোনো ধরনের সভা-সমাবেশ করতে পারবেন না, এমন কোনো নিষেধাজ্ঞা নেই। তবে আওয়ামী লীগের ব্যানারে দলীয় কর্মসূচি পালন করলে তা আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

লন্ডন থেকে দেশে এসে আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্যের নিজ নির্বাচনী এলাকায় সভা করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) হচ্ছে। ২০০৯ সালের এর আগ পর্যন্ত সন্ত্রাসবিরোধী যে আইন রয়েছে, সেটার সংশোধনীর মাধ্যমে তাদের কর্মকাণ্ড বর্তমানে নিষিদ্ধ রয়েছে। সুতরাং আওয়ামী লীগের মানুষজন আওয়ামী লীগের কোনো সভা, মিছিল এগুলো করতে পারে না। এই জায়গাটা ক্লিয়ার।

তিনি বলেন, আওয়ামী লীগের কোনো ব্যক্তি যিনি আওয়ামী লীগ করেছেন, দলে ছিলেন, তার নামে যদি কোনো ফৌজদারি অপরাধ না থাকে, তিনি যদি জেলে না গিয়ে থাকেন অথবা তিনি যদি জামিনে থাকেন; তবে তিনি যে অন্য কোনো ধরনের সভা বা সমাবেশ করতে পারবেন না, তা কিন্তু না।

ওই সভায় আওয়ামী লীগের ব্যানার ও প্যান্ডেল ছিল বলে সাংবাদিকরা জানালে জাহেদ উর রহমান বলেন, এটা যদি হয় তাহলে অবশ্যই আইন ভঙ্গ হয়েছে এবং আমি নিশ্চিত করছি এটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় লন্ডন থেকে ওই সাবেক সংসদ সদস্যের দেশে আসা এবং তার বিরুদ্ধে মামলা থাকলে বিদেশ থেকে দেশে আসা-যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা রয়েছে কি না, এমন প্রশ্নও করা হয়।

জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, মামলা থাকলে একটা মানুষের কিন্তু বিদেশ থেকে দেশে আসা-যাওয়ায় কোনো সমস্যা হয় না। একটা মানুষ ফিউজিটিভ (পলাতক) কিনা, মানে উনি ফেরারি কিনা, ওনার নামে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে কিনা, উনি সেটা ফলো করেন কিনা, সেগুলো হচ্ছে আসলে ইস্যু। এগুলো খুঁটিয়ে দেখার ব্যাপার রয়েছে। আমি নিশ্চিত করতে পারি, এগুলো দেখা হচ্ছে।

এমআর/ 

মন্তব্য করুন