শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন জানি না: প্রতিমন্ত্রী নুরুল হক
ছবি: সংগৃহীত
০২:৪১ পিএম | ১০ নভেম্বর, ২০২৬
শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন জানেন না বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, ‘পলাতক শেখ হাসিনা বিভিন্ন সময়ে কথা বলছেন-এটা কি এইআই নাকি বাস্তব আমরা কিন্তু জানি না।’
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ‘ডিসেম্বরে আওয়ামী লীগ ফিরবে- এটা হাস্যকর, বিভ্রান্তিকর’ মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
ফ্যাসিস্ট শক্তিকে কাজে লাগিয়ে বিদেশি অপশক্তি দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে জানিয়ে নুরুল হক বলেন, ‘আমরা যদি সরকারি দল ও বিরোধী দল একসঙ্গে কাজ করি, রাজপথে সক্রিয় হই, আওয়াজ তুলি তাহলে তাদের এই আস্ফালন বন্ধ হয়ে যাবে।’
বাসে যারা আগুন দিচ্ছে, ভাঙচুর করছে তাদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন নুরুল হক।
গণঅধিকার পরিষদের পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হবে বলে জানান তিনি।
এসএ/