এবার গোপালগঞ্জের ডিসিকেও সরিয়ে নিল সরকার
ছবি: সংগৃহীত
০৬:০৮ পিএম | ১৫ নভেম্বর, ২০২৬
গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করেছে সরকার।
একই সঙ্গে জেলাটিতে নতুন জেলা প্রশাসক হিসেবে হবিগঞ্জের বর্তমান ডিসি জি এম সরফরাজকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি হবিগঞ্জ ও চুয়াডাঙ্গায়ও নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার।
এর আগে গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহকেও বদলি করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
চট্টগ্রামের ডিআইজি ও গোপালগঞ্জের এসপিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি
প্রজ্ঞাপন অনুযায়ী, গোপালগঞ্জের নতুন এসপি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফেনীর বর্তমান এসপি প্রত্যুষ কুমার মজুমদার। আর গোপালগঞ্জের এসপি মো. হাবীবুল্লাহকে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এদিকে গোপালগঞ্জের পাশাপাশি আরও দুটি জেলায় জেলা প্রশাসক পদে রদবদল করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের জেলা প্রশাসক করা হয়েছে। আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীরকে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে আজ রোববার গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় তাদের অনেকের হাতে দেশীয় অস্ত্র ও বিভিন্ন স্লোগান দেন।
আরআই/