© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

শেয়ার করুন:
মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৭ এএম | ১৭ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কুমিল্লা-সিলেট মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করা নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আল রাফিকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মনকাসাইর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আল রাফি উপজেলার কুটি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক পদে রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী রাশেদ।

খোঁজ নিয়ে জানা যায়, গত ৯ নভেম্বর সন্ধ্যায় উপজেলার কুটি চৌমুহনী এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতাকর্মী। এর নেতৃত্ব দেন ছাত্রলীগ নেতা আল রাফি। বিক্ষোভের কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহনচালকেরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন নেতাকর্মী কুটি চৌমুহনী এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন।

এ সময় তাদের ‘জয় বাংলা’ এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

পরে বিক্ষোভের ওই ভিডিও আল রাফি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রচার করেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে উপজেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এফআর/

মন্তব্য করুন