© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নাটোরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ

শেয়ার করুন:
নাটোরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫২ পিএম | ১৭ নভেম্বর, ২০২৬
নাটোরের বাগাতিপাড়ায় জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতের কোন এক সময় দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ সময় দায়িত্বরত নাইট গার্ড বিষয়টি বুঝতে পেরে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। ফলে কোন ক্ষয়ক্ষতি হয়নি।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, পেপসির বোতলসদৃশ কাঁচের বোতল ও প্লাস্টিকের বোতলে পেট্রোল ভরে আগুন ধরিয়ে নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন চন্দ্র দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সেখান থেকে দুটি কাঁচের বোতল উদ্ধার করে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্ত করতে তদন্ত চলছে।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়া, ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে পুলিশ।

এফআর/

মন্তব্য করুন