© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাঈদ খোকনের বিরুদ্ধে কয়টি মামলা, জানাল পুলিশ

শেয়ার করুন:
সাঈদ খোকনের বিরুদ্ধে কয়টি মামলা, জানাল পুলিশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১২ পিএম | ১৭ নভেম্বর, ২০২৬
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এসব মামলার মধ্যে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলাও রয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে গুলশান থানা থেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) আখতার হোসেন জানান, সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির অধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগেও সাঈদ খোকনের বিরুদ্ধে তদন্ত চলছে। ২০২৫ সালের ১৩ নভেম্বর তার বিরুদ্ধে ৫৪ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই মামলায় তার বোন শাহানা হানিফ ও এক কর্মচারীকেও আসামি করা হয়েছে।

এফআর/

মন্তব্য করুন