© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২০২৭ সালের হজযাত্রীদের টিকার জন্য ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ

শেয়ার করুন:
২০২৭ সালের হজযাত্রীদের টিকার জন্য ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩৯ পিএম | ১৮ নভেম্বর, ২০২৬
২০২৭ সালের হজযাত্রীদের মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা দেওয়ার জন্য দেশের ৯০টি কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ (ফিট) হজযাত্রীদের সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত এসব কেন্দ্র থেকে টিকা নিতে হবে।

বুধবার (১৮ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হজযাত্রীদের টিকা গ্রহণের তারিখ পরবর্তী সময়ে তাদের মোবাইল নম্বরে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে জানানো হবে। টিকা নিতে যাওয়ার সময় স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এবং হজ পোর্টাল (www.hajj.gov.bd) থেকে ই-হেলথ প্রোফাইল প্রিন্ট করে সঙ্গে আনতে হবে।

মন্ত্রণালয় প্রকাশিত ৯০টি টিকাকেন্দ্রের মধ্যে দেশের ৬৪টি জেলার সিভিল সার্জন কার্যালয় রয়েছে। এ ছাড়া ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা, বগুড়া, দিনাজপুর, কুমিল্লা ও কক্সবাজারসহ বিভিন্ন স্থানের সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালকে টিকাকেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে।

টিকা গ্রহণ ও কেন্দ্রসংক্রান্ত যে-কোনো তথ্যের জন্য হজ কল সেন্টারের ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করতে পারবেন হজযাত্রীরা।

টিকাকেন্দ্রের পূর্ণাঙ্গ তালিকা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mora.gov.bd) এবং হজ পোর্টালে (www.hajj.gov.bd) পাওয়া যাবে।

এমআর/ 

মন্তব্য করুন