© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অল্পের জন্য প্রাণে বাঁচলেন অভিনেত্রী ঋতুপর্ণা

শেয়ার করুন:
অল্পের জন্য প্রাণে বাঁচলেন অভিনেত্রী ঋতুপর্ণা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৪ পিএম | ২০ নভেম্বর, ২০২৬
ওপার বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বাড়ির সামনেই ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে তার বাড়ির নিচে পার্ক করা গাড়িতে সজোরে ধাক্কা দেয় একটি ম্যাটাডোর। এতে অভিনেত্রীর গাড়ির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার এক বন্ধুর গাড়িও।

অল্পের জন্য বড় ধরনের প্রাণহানির আশঙ্কা এড়ানো গেছে বলে জানিয়েছেন তিনি। ঘটনার সময় বাড়িতেই ছিলেন ঋতুপর্ণা। হঠাৎ বিকট শব্দ শুনে বাড়ির কর্মীদের নিয়ে বাইরে এসে দুর্ঘটনার দৃশ্য দেখতে পান। 

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘ঘটনার সময়ে আমি বাড়ির ভিতরেই ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে আমি ও আমার বাড়ির কর্মীরা বাইরে ছুটে আসি। দেখি একটি ম্যাটাডোর আমার পার্ক করে রাখা গাড়িটিকে সজোরে ধাক্কা মেরেছে।’

তার কথায়,‘যার ফলে আমার গাড়ির পিছনের বাঁ দিকের অংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া আমার এক বন্ধুর গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি সেখানে কোনও মানুষ থাকত, তবে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারত।’

দুর্ঘটনার পর ম্যাটাডোরচালককে ধরে ফেলেন ঋতুপর্ণা ও তার বাড়ির কর্মীরা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী বলেন, ‘তার এই দায়িত্বজ্ঞানহীন আচরণে আমি অত্যন্ত ক্ষুব্ধ ও হতাশ। চালক নিজেই স্বীকার করেছেন যে, তার কাছে কোনও বৈধ ড্রাইভিং লাইসেন্সও নেই। কোনও অনুমতি ছাড়াই গাড়িটি চালাচ্ছিল। এই ধরনের ঘটনায় অনেকেই বড় দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। তাই সকলেরই একটু দায়ত্বজ্ঞান বজায় রাখা প্রয়োজন।’

এসএ/



মন্তব্য করুন