© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অভিনয়ের পাশাপাশি প্রযোজনায় বুবলী, প্রথম কাজেই সাফল্য

শেয়ার করুন:
অভিনয়ের পাশাপাশি প্রযোজনায় বুবলী, প্রথম কাজেই সাফল্য

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩৫ পিএম | ২০ নভেম্বর, ২০২৬
জন্মদিনে ভক্তদের জন্য সুখবর দিলেন ঢালিউড অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলী। অভিনয়ের পাশাপাশি এবার প্রযোজক হিসেবেও নতুন যাত্রা শুরু করলেন তিনি। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিগ প্রোডাকশনস’-এর প্রথম কাজ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’ নির্বাচিত হয়েছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্যানোরামা ট্যালেন্ট বিভাগে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে সুখবরটি জানিয়েছেন বুবলী। একই সঙ্গে প্রকাশ করেছেন চলচ্চিত্রটির প্রথম পোস্টার। নতুন এই অর্জনকে আনন্দ ও অনুপ্রেরণার উপলক্ষ হিসেবে উল্লেখ করে সবার ভালোবাসা ও সহযোগিতা চেয়েছেন তিনি।



পোস্টে বুবলী ভবিষ্যতে আরও ভালো ও মানসম্মত কাজ উপহার দেওয়ার প্রত্যাশার কথাও জানিয়েছেন। অভিনয়জীবনের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনায় যুক্ত হওয়ার সিদ্ধান্তকে নিজের ক্যারিয়ারের নতুন অধ্যায় হিসেবে দেখছেন এই অভিনেত্রী।

প্রযোজক হিসেবে ‘ঠিকানা’ দিয়েই যাত্রা শুরু হলো বুবলীর। জন্মদিনে পাওয়া এই সুখবর তাঁর ক্যারিয়ারে যোগ করল নতুন মাত্রা। অভিনয়ের পরিচয়ের বাইরে চলচ্চিত্র নির্মাণ ও প্রযোজনার ক্ষেত্রেও নিজের সক্ষমতা তুলে ধরতে চান তিনি।

এসএ/

মন্তব্য করুন