© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কম্বলের নিচে গোখরা নিয়ে ঘুমাতেন সংগীতশিল্পী কৈলাশ!

শেয়ার করুন:
কম্বলের নিচে গোখরা নিয়ে ঘুমাতেন সংগীতশিল্পী কৈলাশ!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৬ পিএম | ২২ নভেম্বর, ২০২৬
সাপের নাম শুনলেই যেখানে অনেকের মনে আতঙ্ক তৈরি হয়, সেখানে একসময় গোখরা সাপকে সঙ্গী করে রাত কাটাতেন ভারতীয় সংগীতশিল্পী কৈলাশ খের। শুধু তা-ই নয়, শীতের রাতে একই কম্বলের নিচে সাপটিকে নিয়ে ঘুমাতেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের এমনই এক অদ্ভুত অভিজ্ঞতার কথা জানিয়েছেন এই গায়ক। কৈলাশের ভাষ্য অনুযায়ী, তখন তার বয়স আনুমানিক ২০ বছর। সে সময় একটি গোখরা সাপ পুষতেন তিনি। প্রায় তিন মাস সাপটি তার সঙ্গে ছিল। শীতকালে একই কম্বলের নিচে ঘুমানোর পাশাপাশি যেখানেই যেতেন, ব্যাগে করে সাপটিকে সঙ্গে নিয়ে যেতেন।



তবে একসময় সাপটিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন কৈলাশ। কেন এমন সিদ্ধান্ত, তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি।

গায়কের কথায়, সাপটিকে বাঁচিয়ে রাখতে প্রতিদিন ইঁদুর মেরে খাওয়াতে হতো। বিষয়টি একসময় তার কাছে নিষ্ঠুর মনে হয়। একটি প্রাণীকে বাঁচিয়ে রাখার জন্য আরেকটি প্রাণীকে হত্যা করতে চাননি তিনি। শেষ পর্যন্ত সাপটিকে জঙ্গলে ছেড়ে দেন।

সাপটির বিষদাঁত তুলে দেওয়া হয়েছিল বলেও জানান কৈলাশ। তবে সেই বয়সে নিজের এমন সিদ্ধান্তের পেছনে যথেষ্ট বুদ্ধি-বিবেচনা ছিল না বলে স্বীকার করেছেন তিনি। সাধু-সন্তদের সঙ্গে জঙ্গল ও পাহাড়ে সময় কাটানোর অভিজ্ঞতার কথাও তুলে ধরেন গায়ক।

তার মতে, দীর্ঘদিনের সেই অভিজ্ঞতা হাঁটাচলা, পাহাড়ে ওঠা এবং নানা ধরনের পোকামাকড় ও কাঁটার মুখোমুখি হওয়ার ভয় কাটিয়ে উঠতে সাহায্য করেছিল।

এসএ/

মন্তব্য করুন