© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, ককটেল বিস্ফোরণ ও দোকান ভাঙচুর

শেয়ার করুন:
গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, ককটেল বিস্ফোরণ ও দোকান ভাঙচুর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৪ পিএম | ২৩ নভেম্বর, ২০২৬
গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় চারটি ককটেল বিস্ফোরণ এবং বেশ কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। সোমবার (২৩ নভেম্বর) রাতে জেলা শহরের গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন সড়কে সদর উপজেলার চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে লঞ্চঘাট এলাকা থেকে শহরে একটি মিছিল বের করা হয়। মিছিল চলাকালে ঘোষেরচর গ্রামের এক যুবককে মারধর করেন চরমানিকদাহর কয়েকজন যুবক। এর জের ধরে রাতে গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন সড়কের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দারা।

সংঘর্ষ চলাকালে দুর্বৃত্তরা সড়কের ওপর চারটি ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং বেশ কয়েকটি দোকান ভাঙচুর করে। এতে এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এমআর/ 

মন্তব্য করুন