© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১৬ ডিসেম্বরের মধ্যে ‘বাংলাদেশ দখলের হুমকি’ পশ্চিমবঙ্গের মন্ত্রীর

শেয়ার করুন:
১৬ ডিসেম্বরের মধ্যে ‘বাংলাদেশ দখলের হুমকি’ পশ্চিমবঙ্গের মন্ত্রীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৫ পিএম | ২৫ নভেম্বর, ২০২৬
আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিং।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইম’ এক প্রতিবেদনে এ খবর জানায়।

গত মঙ্গলবার ভাটপাড়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্জুন সিং বলেন, ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশকে দখলে নেওয়া হবে। বাংলাদেশে হিন্দুদের যেভাবে হত্যা করা হয়েছে, তার প্রতিশোধ নেওয়া হবে।

তার এই বক্তব্য এমন এক সময়ে এল, যখন বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভিন্ন ইস্যুতে উত্তেজনা বিরাজ করছে।

এর আগে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছিলেন, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফিরলে তাকে বন্দি অবস্থায়, হাতকড়া পরিয়ে এবং কঠোর নজরদারির মধ্যে ফিরতে হবে।

অন্যদিকে শেখ হাসিনার মুখপাত্র দাবি করেছেন, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমানে দিল্লি থেকে ঢাকায় ফেরার পরিকল্পনা রয়েছে শেখ হাসিনার।

কেএন/

মন্তব্য করুন