© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিষিদ্ধ ছাত্রলীগের কুমিল্লা মহানগর সাধারণ সম্পাদক গ্রেপ্তার

শেয়ার করুন:
নিষিদ্ধ ছাত্রলীগের কুমিল্লা মহানগর সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোবাইল জার্নালিস্ট, কুমিল্লা
০৮:০৬ পিএম | ২৫ নভেম্বর, ২০২৬
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুমিল্লা মহানগর সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুনকে (৩০) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। নাশকতাসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ থানাধীন বারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 
গ্রেপ্তারকৃত মোশাররফ হোসেন মুন কুমিল্লা মহানগরীর ২১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আশরাফপুর এলাকার মৃত আদম আলী এবং রেখা বেগমের ছেলে। 

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, নাশকতাসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, নিষিদ্ধ সংগঠনের নাশকতা রোধে জেলা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি রয়েছে ।

পুলিশ জানায়, জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে জেলাজুড়ে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। অভিযানে জেলা পুলিশ এবং গোয়েন্দা পুলিশ (ডিবি) অংশ নেয়। মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ উপজেলার বারপাড়া এলাকায় অভিযান চালিয়ে কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুনকে গ্রেপ্তার করা হয়েছে।

এমআর/ 

মন্তব্য করুন