হরমুজে একের পর এক ট্যাংকার-জাহাজে হামলা চালাচ্ছে বিপ্লবী গার্ড
ছবি: সংগৃহীত
১১:০৭ পিএম | ২৫ নভেম্বর, ২০২৬
গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে অব্যাহতভাবে তেলবাহী ট্যাংকার ও পণ্যবাহী জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। গত ১০ দিনে তার ৪০টি জাহাজে হামলা করেছে।
সংবাদমাধ্যম আলজাজিরা বুধবার (২৫ নভেম্বর) জানিয়েছে, ইরানের সহজ হিসাব হলো তারা শত্রুদের, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ‘খরচ বৃদ্ধি’ করছে।
বিপ্লবী গার্ড ২০২৬ সালে হরমুজে ১৬০টির বেশি জাহাজে হামলা চালিয়েছে। তবে গত ১০দিনেই এ সংখ্যা ৪০ হয়েছে।
আলজাজিরা বলেছে, বিপ্লবী গার্ড যেসব বিবৃতি দিয়েছে সেগুলোতে বলা হচ্ছে এই জাহাজগুলো হয় কোনোভাবে ধাক্কা খেয়েছে, উত্তপ্ত হয়ে গেছে অথবা এগুলোতে আগুন লেগেছে। এছাড়া তারা আরেকটি শব্দ উচ্চারণ করছে এসব জাহাজ ‘অনুমোদিত পথ’ দিয়ে চলতে গিয়ে দুর্ঘটনায় কবলে পড়েছে।
আর হরমুজে ইরানের এই উত্তেজনা বৃদ্ধির কারণ হলো যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ। ইরান যেহেতু অবরোধের মুখে আছে তারা এটি বেশিদিন সহ্য করতে পারবে না। কারণ এই অবরোধ ইরানের অর্থনীতিকে ক্ষতিগ্রস্থ করছে।
ফলে ইরান এমন পরিস্থিতি চলতে দিতে পারবে না। এ কারণে তারা হরমুজে উত্তেজনা বৃদ্ধি করছে। তাদের লক্ষ্য হলো হয় পুনরায় পূর্ণমাত্রায় যুদ্ধে ফেরা অথব মার্কিনিদের অবরোধ প্রত্যাহারে বাধ্য করা। এটি ইরানের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ; তবে তারা মনে করছে এই ঝুঁকি নেওয়াটা যথার্থ।
সূত্র: আলজাজিরা
এমআর/