© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পুরান ঢাকার চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

শেয়ার করুন:
পুরান ঢাকার চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৯ পিএম | ২৬ নভেম্বর, ২০২৬
রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকায় একটি প্লাস্টিকের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে একে একে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, প্লাস্টিকের গোডাউনে আগুন লাগার ঘটনায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবরও ফায়ার সার্ভিসের কাছে আসেনি।

এমআর/ 



মন্তব্য করুন