© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জুলাই সনদ বাস্তবায়ন না করা জাতীয় ঐক্যের বড় বাধা: গোলাম পরওয়ার

শেয়ার করুন:
জুলাই সনদ বাস্তবায়ন না করা জাতীয় ঐক্যের বড় বাধা: গোলাম পরওয়ার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২০ পিএম | ২৭ নভেম্বর, ২০২৬
সরকার কর্তৃক জুলাই সনদ বাস্তবায়ন না করা জাতীয় ঐক্যের পথে সবচেয়ে বড় বাধা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (২৭ নভেম্বর) শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর দ্বি-বার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায় মেনে নিলে জনগণ ফ্যাসিবাদ মোকাবিলায় ইস্পাত কঠিন ঐক্য নিয়ে দাঁড়িয়ে যাবে। ভারত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণ-আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

চট্টগ্রাম বন্দর নিয়ে বহুমুখী ষড়যন্ত্র চলছে উল্লেখ করে পরওয়ার বলেন, সরকারের দায়িত্বশীল পদে থাকা কেউ কেউ এতে জড়িত। চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেয়া হলে তা দেশের স্বার্থবিরোধী হবে বলেও মন্তব্য করেন তিনি।

আরআই/

মন্তব্য করুন