© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৬৪ জেলায় বছরজুড়ে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ সরকারের

শেয়ার করুন:
৬৪ জেলায় বছরজুড়ে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ সরকারের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫৯ পিএম | ২৭ নভেম্বর, ২০২৬
দেশের ৬৪ জেলায় বছরজুড়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে আগামী জানুয়ারি থেকে দেশের সব জেলা ক্রীড়া সংস্থার জন্য চালু হচ্ছে বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার।

এর আওতায় ফুটবল, ক্রিকেট, ভলিবল ও অ্যাথলেটিক্সসহ বিভিন্ন খেলায় নিয়মিত প্রতিযোগিতা আয়োজন করা হবে।
তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং জাতীয় পর্যায়ে খেলাধুলার মান উন্নয়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সিলেট জেলা স্টেডিয়ামে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলায় সারা বছর খেলাধুলা চালু রাখতে সরকার কাজ করছে।

বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার বাস্তবায়নের মাধ্যমে জেলা পর্যায়ে নিয়মিত প্রতিযোগিতার আয়োজন করা হবে। এতে নতুন খেলোয়াড় তৈরির পাশাপাশি ক্রীড়াঙ্গনে গতি আসবে।
সরকারের লক্ষ্য, খেলাধুলার সুযোগ দেশজুড়ে ছড়িয়ে দেওয়া, তরুণদের ক্রীড়ামুখী করা এবং খেলাধুলার মাধ্যমে ঐক্যবদ্ধ জাতি গঠন। একই সঙ্গে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের জন্য পদকজয়ী খেলোয়াড় তৈরি করাও এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

এফআর/

মন্তব্য করুন