© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গোপালগঞ্জে বিকাশের লেনদেন নিয়ে সতর্ক সরকার: বাণিজ্যমন্ত্রী

শেয়ার করুন:
গোপালগঞ্জে বিকাশের লেনদেন নিয়ে সতর্ক সরকার: বাণিজ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০০ এএম | ২৮ নভেম্বর, ২০২৬
গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে আর্থিক লেনদেনে অস্বাভাবিক প্রবণতা দেখা দেওয়ায় সরকার সতর্কতামূলক অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সিলেটে কাফকোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় দরিদ্র প্রতিবন্ধী ব্যক্তিদের কৃত্রিম অঙ্গ সংযোজনের জন্য আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, রমজান সামনে রেখে প্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্থিতি ভালো রয়েছে। ফলে বাজারে পণ্যের দাম স্থিতিশীল থাকবে বলে সরকার আশাবাদী।

ভোজ্যতেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আন্তর্জাতিক বাজার কিংবা পণ্য আমদানির উৎসস্থলে দাম বেড়েছে। এ কারণে দেশের বাজারে ভোজ্যতেলের দাম সমন্বয় করতে হয়েছে। উৎসপর্যায়ে দাম বাড়লে তার প্রভাব দেশের বাজারেও পড়ে।

এর আগে অনুষ্ঠানে কাফকোর সিএসআর কর্মসূচির আওতায় ৪১ জন দরিদ্র প্রতিবন্ধী ব্যক্তিকে কৃত্রিম অঙ্গ সংযোজনের জন্য মোট ৩২ লাখ ৮৯ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়। বাণিজ্যমন্ত্রী অনুদানপ্রাপ্ত ব্যক্তিদের হাতে এ সহায়তা তুলে দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়ন, চলাচলের সক্ষমতা বৃদ্ধি এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ তৈরিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কেএন/

মন্তব্য করুন