© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্ত্রীর ৩৮তম জন্মদিনে নিজেকে ‘ইয়ামি পাগলু’ বলে শুভেচ্ছা জানালেন আদিত্য

শেয়ার করুন:
স্ত্রীর ৩৮তম জন্মদিনে নিজেকে ‘ইয়ামি পাগলু’ বলে শুভেচ্ছা জানালেন আদিত্য

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৮ পিএম | ২৮ নভেম্বর, ২০২৬
বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতমের ৩৮তম জন্মদিন আজ। বিশেষ এই দিনে স্ত্রীকে ভালোবাসায় ভরিয়ে দিলেন পরিচালক আদিত্য ধর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করে ইয়ামিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে নিজেকে পরিচয় দিয়েছেন ‘ইয়ামি পাগলু’ বলে। ইনস্টাগ্রামে ছবিগুলো শেয়ার করে আদিত্য লেখেন, ‘শুভ জন্মদিন, ইয়ামি। আমার দেখা সবচেয়ে সুন্দর নারী তুমি।

তোমার হাসি শুধু একটি ঘর নয়, আমার পুরো পৃথিবী আলোকিত করে। তুমি আমার ঘর, আমার সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বড় সমর্থক। আজ আমি যে মানুষ, তার পেছনেও তোমার বড় ভূমিকা রয়েছে।’ ছবিগুলোতে দুজনের অবকাশযাপনের কিছু মুহূর্ত দেখা গেছে।

কয়েকটি ছবিতে তাদের একসঙ্গে পোশাকের দোকান থেকে বের হতেও দেখা যায়।স্ত্রীর প্রশংসা করে আদিত্য আরো লেখেন, ‘পরিবারের প্রতি এতটা ভালোবাসা দেওয়ার পাশাপাশি নিজের প্রতিটি কাজেও তুমি সমান মনোযোগ দাও। প্রতিদিনই তোমার এই বিষয়টি আমাকে মুগ্ধ করে। তুমি কীভাবে সব সামলাও, আবার আমার সঙ্গেও থাকো—তা ভেবে অবাক হই।’
 
ইয়ামির জীবনে আরো বেশি সুখ, ভালোবাসা ও আশীর্বাদ কামনা করে আদিত্য লেখেন, ‘স্বপ্ন দেখা বন্ধ কোরো না, নিজের আলো ছড়াতে থাকো।

আর কখনো ভুলে যেয়ো না, তুমি কতটা অসাধারণ।’ সবশেষে নিজের ভালোবাসার কথা জানিয়ে আদিত্য লেখেন, ‘সারা জীবন তোমার হাত ধরে থাকতে, তোমার পাশে থেকে তোমাকে উৎসাহ দিতে এবং বারবার নতুন করে তোমার প্রেমে পড়তে চাই।’ পোস্টের শেষে জুড়ে দেন হ্যাশট্যাগ- ‘ইয়ামি পাগলু’।

২০১৯ সালে ‘উরি : দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবির কাজের সূত্রে পরিচয় হয় আদিত্য ও ইয়ামির। ২০২১ সালের জুনে বিয়ে করেন তারা। ২০২৪ সালে তাদের ঘরে আসে ছেলে বেদাবিদ।

এসএ/

মন্তব্য করুন