ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক স্থানে অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া
ছবি: সংগৃহীত
০৭:২৩ এএম | ২৯ নভেম্বর, ২০২৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম ও বুড়িচং অংশে পৃথক স্থানে অবরোধ, গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার কালিরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। একই সময়ে মহাসড়কের বুড়িচং অংশেও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।
রাত ১২টার দিকে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহতেশামুল হক রুমির নেতৃত্বে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী মহাসড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এসময় তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যান বলে জানিয়েছেন বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান।
অন্যদিকে, রাত ১২টার দিকে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এহতেশামুল হক রুমির নেতৃত্বে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কয়েকজন নেতাকর্মী বুড়িচং উপজেলা অংশে মহাসড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যান বলে জানিয়েছেন বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান।
স্থানীয়রা জানান, শনিবার রাতে হঠাৎ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারসংলগ্ন কালিরবাজার এলাকায় অবরোধ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তারা কয়েকটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন এবং ককটেল বিস্ফোরণ ঘটান। খবর পেয়ে পুলিশ, স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা সম্মিলিতভাবে তাদের ধাওয়া দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
পরে পুলিশ ও বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা অবস্থান জোরদার করলে অবরোধকারীরা সেখান থেকে সরে যান। তবে একটি কাভার্ডভ্যান সড়কের মাঝখানে রেখে চলে যাওয়ায় ঢাকামুখী লেনে যান চলাচল বিঘ্নিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মহাসড়কের চৌদ্দগ্রাম অংশের বিভিন্ন স্থানে পুলিশ ও বিজিবি সদস্যরা অবস্থান নেন। পাশাপাশি বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন।
চৌদ্দগ্রাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন বলেন, নিষিদ্ধ সংগঠনের কয়েকজন হঠাৎ মহাসড়কে তাণ্ডব চালাতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এফআর/