© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অপ্রতীম হত্যা মামলার চার্জ গঠনের শুনানি আজ, বিচার হবে দুই আদালতে

শেয়ার করুন:
অপ্রতীম হত্যা মামলার চার্জ গঠনের শুনানি আজ, বিচার হবে দুই আদালতে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১১ এএম | ২৯ নভেম্বর, ২০২৬
মায়ের আইফোন দিয়ে ছবি তুলতে বাড়ি থেকে বেরিয়েছিল অপ্রতীম। নিখোজেঁর পরদিন ১৯ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি ঝোপ থেকে উদ্ধার হয় রক্তাক্ত মরদেহ। যে ঘটনা কাঁদিয়েছিল সবাইকে।

ঘটনার তদন্তে নেমে পুলিশ জানায়, আইফোন ছিনিয়ে নিতেই হত্যা। পরে ঘটনায় জড়িত চারজনকে শনাক্ত করা হয়। এক আসামির বাসা থেকে উদ্ধার করা হয় অপ্রতিমের ব্যবহৃত মোবাইল ফোন।

গত ২০ অক্টোবর চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। তাদের মধ্যে দুই আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বিচার হবে জুভেনাইল আদালতে। অন্য দুই প্রাপ্তবয়স্ক আসামির বিচার হবে কুমিল্লার সেশন আদালতে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. কাইমুল হক রিংকু বলেন, কোর্ট চার্জশিট গ্রহণ করেছে। আসামিও জেলে আছে। বিচারিক কার্যক্রম শুরু হয়ে যাবে। যাদের বয়স আঠারোর নিচে, তাদেরকে বলে অপ্রাপ্তবয়স্ক, ‍জুভিনাল। জুভিনাল কোর্ট আলাদা।

সন্তান হারানোর শোক এখনও কাটেনি পরিবারের। দ্রুত বিচারিক প্রক্রিয়া শেষ করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার প্রত্যাশা স্বজনদের।

অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, এই রাষ্ট্রের প্রতি আমার আস্থা আছে। বিচারবিভাগের প্রতি ওই আস্থা আছে যে, এখানে যারা জড়িত আছে এবং তদন্তে বা চার্জশিটে যাদের নাম উঠে এসেছে, তাদের বিচারটা যেন সর্বোচ্চ হয় এবং এটা দ্রুততম সময়ে হয়, এটুকুই চাওয়া।

১৩ বছরের অপ্রতীম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান।

কেএন/

মন্তব্য করুন