© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শ্বশুর বাড়িতে ডাকাতির অভিযোগ

শেয়ার করুন:
ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শ্বশুর বাড়িতে ডাকাতির অভিযোগ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৫ এএম | ২৯ নভেম্বর, ২০২৬
লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জে শ্বশুর বাড়িতে ডাকাতি করে নগদ টাকা, মোবাইল ও স্বর্নালংকার নিয়ে যাওয়ার অভিযোগ ছাত্রলীগ নেতা আবদুল আজিজ জিশানের বিরুদ্ধে। 

এ ঘটনায় অভিযুক্ত জিসানের শ্বশুর আবুল বাসার লক্ষ্মীপুর সদর থানায় লিখিত অভিযোগ করেন।

জিসান লক্ষ্মীপুর পৌর শহরের ১০নং ওয়ার্ডস্থ কালু হাজী রোডের মৃত জালাল আহমেদের ছেলে ও স্থানীয় ছাত্রলীগ নেতা এবং আবুল বাসারের ছোট মেয়ের জামাই। 

জানা গেছে, ৬মাস আগে আবদুল আজিজ জিশানকে প্রেম করে বিয়ে করেন আবুল বাসারের ছোট মেয়ে ফাহিমা আক্তার প্রিয়া। বিয়ের পর থেকে জিসান বিভিন্ন ভাবে প্রিয়াকে শারিরীক নির্যাতন করতো, এ নিয়ে কয়েকবার পারিবারিক ভাবে বৈঠকও হয়েছে।

ফাহিমা আক্তার প্রিয়া বলেন, জিসানকে আমি প্রেম করে বিয়ে করি। বিয়ের পর থেকে সে নানান ভাবে আমাকে নির্যাতন করে। সে নেশার সাথেও জড়িয়ে হয়ে গেছে। এছাড়া আমার নামে ভবানীগঞ্জ কলেজের পাশে একটি জমি রয়েছে, সেটি বিক্রি করে তাকে টাকা দিতেও চাপ প্রয়োগ করে সে। গত কিছুদিন আগে আমাকে কৌশলে লক্ষ্মীপুর সোনার বাংলা গেষ্ট হাউজে নিয়ে শারিরীক নির্যাতন করে এবং খালি স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে নেয়। পরে আমার পরিবার আমাকে উদ্ধার করে আনেন। এখন আবার বিভিন্ন হুমকি ধমকি দিচ্ছে। 

আবুল বাসার অভিযোগ করে বলেন, জিসান আমার মেয়েকে সব সময় নির্যাতন করতো। এ নিয়ে কয়েকবার পারিবারিক বৈঠকও হয়েছে। কিন্তু তার নির্যাতন থামে নি। গত ২৬ নভেম্বর সে আমাদের ঘরে ঢুকে টাকা-পয়সা, স্বর্নালংকার, মোবাইল ফোনসহ গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে যায়।

এছাড়া আমাদের বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় ভূগছি। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে জানতে চাইলে তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা বলে দাবি করেন আবদুল আজিজ জিশান। এছাড়া সে দীর্ঘদিন থেকে ঢাকায় রয়েছেন বলেও জানান। 

লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক মহসিন কবির বলেন, ‘একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। অভিযোগটি তদন্ত চলছে, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।’

এফআর/

মন্তব্য করুন