তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে সাঈদ খোকন
ছবি: সংগৃহীত
০৭:৫৪ পিএম | ২৯ নভেম্বর, ২০২৬
ধানমন্ডি থানার আব্দুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সাঈদ খোকনকে তৃতীয় দফায় দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
রোববার (২৯ নভেম্বর) বিকেলে তাকে আদালতে হাজির করা হয়।
এদিন রাষ্ট্রপক্ষ দাবি করেন, ২০২৪ সালের ৫ আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলন সম্পর্কে এলোমেলো তথ্য দিচ্ছেন সাঈদ খোকন। তাই বিস্তর জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্তকারি কর্মকর্তা ৫ দিনের রিমান্ড আবেদন করেন। অপরদিকে রিমান্ড বাতিল চেয়ে আদালতে আবেদন করেন আসামিপক্ষ। দুপক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে দুই দফায় ১২ দিনের রিমান্ডে ছিলেন সাঈদ খোকন। গত ১৭ নভেম্বর রাজধানীর বারিধারা থেকে তাকে গ্রেফতার করা হয়। একই দিন তাকে আদালতে হাজিরের পর সাতদিনের রিমান্ডে পাঠানো হয়। সেই রিমান্ড শেষে ২৪ নভেম্বর দ্বিতীয় দফায় তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আরআই/