২০২৭ সালে ব্যাংকের ছুটি ৩১ দিন
ছবি: সংগৃহীত
০৮:৫১ পিএম | ২৯ নভেম্বর, ২০২৬
আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের জন্য ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে ব্যাংকগুলোর জন্য ৩১ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ঈদুল ফিতরে টানা ৫ দিন এবং ঈদুল আজহায় ছয় দিন ছুটি পাবেন ব্যাংকাররা।
তালিকা অনুযায়ী, ১ জুলাই (বৃহস্পতিবার) ও ৩১ ডিসেম্বর (শুক্রবার) ব্যাংক হলিডে উপলক্ষ্যে ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে; এ ছাড়া বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসব উপলক্ষ্যে ছুটি থাকবে।
রোববার (২৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইড সুপারভিশন থেকে এই তালিকা প্রকাশ করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে এ নির্দেশনা জারি করা হয়েছে।
সার্কুলার অনুযায়ী, ২০২৭ সালের ২৪ জানুয়ারি শবে বরাত, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ৫ মার্চ জুমাতুল বিদা, ৭ মার্চ শবে কদর এবং রোজার ঈদ উপলক্ষ্যে ৮ থেকে ১২ মার্চ ব্যাংক বন্ধ থাকবে।
এ ছাড়া ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তি (কেবল রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান), ১৪ এপ্রিল বাংলা নববর্ষ এবং ১ মে মে দিবসে ব্যাংকে ছুটি থাকবে।
১৫ থেকে ২০ মে কোরবানির ঈদ এবং ২০ মে বুদ্ধপূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা) উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। এরপর ১৬ জুন আশুরা এবং ১ জুলাই ব্যাংক হলিডে উপলক্ষ্যে ছুটি থাকবে।
বছরের দ্বিতীয়ার্ধে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১৫ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.), ২৫ আগস্ট জন্মাষ্টমী, ৯ ও ১০ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষ্যে (নবমী ও বিজয়া দশমী), ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর বড়দিনে ব্যাংকে ছুটি থাকবে।
এ ছাড়া ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে উপলক্ষ্যে ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, চাঁদ দেখার ওপর নির্ভরশীল ধর্মীয় ছুটিগুলো পরিবর্তিত হতে পারে।
আরআই/