© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভোলা নর্থ-৩ গ্যাস কূপের তৃতীয় স্তরেও মিলল গ্যাস

শেয়ার করুন:
ভোলা নর্থ-৩ গ্যাস কূপের তৃতীয় স্তরেও মিলল গ্যাস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৭ পিএম | ২৯ নভেম্বর, ২০২৬
প্রাকৃতিক গ্যাসসমৃদ্ধ দ্বীপজেলা ভোলায় ভোলা নর্থ-৩ নামের তৃতীয় কূপের তৃতীয় স্তরেও গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। এ স্তর থেকে দৈনিক ১২-১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের প্রাথমিক সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রোববার (২৯ নভেম্বর) ভোরে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে ভোলা নর্থ-৩ গ্যাসকূপের তৃতীয় স্তরে আগুন জ্বালানোর মধ্য দিয়ে ডিএসটি কার্যক্রম শুরু করা হয়, যা চলমান রয়েছে।

বাপেক্স জানায়, ভোলা নর্থ-৩ নামের কূপটি ৩ হাজার ৫২৬ মিটার ঘনফুট খনন করা হয়। এতে প্রথম স্তর থেকে দৈনিক ২০-২৫ মিলিয়ন ঘনফুট, দ্বিতীয় স্তরে তিন হাজার ২৬১ দশমিক ৫ থেকে তিন হাজার ২৬৬ দশমিক ৫ মিটার গভীর থেকে ১৮-২০ মিলিয়ন ঘনফুট এবং তৃতীয় স্তরে ৩ হাজার ১৮৭ থেকে ৩ হাজার ১৯০ ঘনফুট গভীর থেকে ১২-১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভবনা রয়েছে।

এছাড়া ভোলা নর্থ-৩ কূপে চূড়ান্ত গ্যাস মজুতের পরিমাণ সম্পর্কে ড্রিল স্টেম টেস্ট শেষ হওয়ার পর জানানো হবে বলে জানায় বাপেক্স।

বাপেক্স আরও জানায়, গত ৯ সেপ্টেম্বর থেকে ভোলা নর্থ-৩ নামে নতুন কূপ খননের কাজ শুরু হয় এবং ৩ হাজার ৫২৬ মিটার গভীরতা পর্যন্ত খনন করা হয়। পরে গত ১৪ নভেম্বর পারফোরেশন সম্পন্ন হয় এবং ১৫ নভেম্বর সকালে প্রথম স্তরের ডিএসটি শুরু করা হয়। এরপর ২২ নভেম্বর দ্বিতীয় স্তরের ডিএসটি শুরু করা হয়। 

প্রসঙ্গত, ভোলা জেলায় বর্তমানে ৩টি গ্যাসক্ষেত্র এবং এ নিয়ে মোট ১০টি গ্যাস কূপ রয়েছে ও মাটির নিচে বিপুল পরিমাণ গ্যাস মজুত রয়েছে।

এমআর/ 

মন্তব্য করুন