লেফটেন্যান্টকে নির্যাতন: হাজী সেলিমের গাড়িচালক রিমান্ডে
নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমদ খানকে মারধরের অভিযোগে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের গাড়িচালক মিজানুর রহমানের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৬ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমানের আদালত রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
এর আগে সোমবার সকালে সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর এরফান সেলিম, তার বডিগার্ড মোহাম্মদ জাহিদ, এ বি সিদ্দিক দিপু এবং গাড়িচালক মিজানুর রহমানসহ অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে মামলা করেন নৌবাহিনীর ও কর্মকর্তা।
এ মামলায় এরই মধ্যে হাজী সেলিমের ছেলে এরফানকে গ্রেপ্তার করেছে আইনশৃংখলা রক্ষা বাহিনী। এরফানকে র্যাবের হেফাজতে রাখা হয়েছে।
আরও পড়ুন- লেফটেন্যান্টকে নির্যাতন: হাজী সেলিমের ছেলে গ্রেপ্তার
টাইমস/এসএন