© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লেফটেন্যান্টকে নির্যাতন: হাজী সেলিমের ছেলে গ্রেপ্তার

শেয়ার করুন:
লেফটেন্যান্টকে নির্যাতন: হাজী সেলিমের ছেলে গ্রেপ্তার
own-reporter
০৩:১৮ পিএম | ২৬ অক্টোবর, ২০২০

রাজধানীতে নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর ও হত্যার হুমকির ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিমকে আটক করা হয়েছে। তিনি ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে তাকে আটক করা হয়। এর আগে নির্যাতনের শিকার নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিম বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলা করেন।

মামলায় সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম (৩৭), তার দেহরক্ষী মোহাম্মদ জাহিদ (৩৫), হাজী সেলিমের মদীনা গ্রুপের প্রটোকল অফিসার এবি সিদ্দিক দিপু (৪৫), গাড়িচালক মিজানুর রহমানসহ (৩০) অজ্ঞাত দু-তিনজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ইরফানের গাড়ি ওয়াসিমকে ধাক্কা দেয়ার পর নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিম সড়কের পাশে মোটরসাইকেল থামান এবং গাড়ির সামনে দাঁড়ান। লেফটেন্যান্ট ওয়াসিম এসময় নিজের পরিচয় দেন।

ঘটনার সময় গাড়ি থেকে আসামিরা একসঙ্গে বলতে থাকেন, ‘তোর নৌবাহিনী/সেনাবাহিনী বের করতেছি, তোর লেফটেন্যান্ট/ক্যাপ্টেন বের করতেছি। তোকে এখন মেরেই ফেলব।’

এরপর আসামিরা বের হয়ে লেফটেন্যান্ট ওয়াসিমকে কিলঘুষি মারেন এবং তার স্ত্রীকে অশ্লীল গালিগালাজ করেন। এসময় তারা ওয়াসিমকে রক্তাক্ত করে রাস্তায় ফেরে রাখেন। পরে স্থানীয়রা ও ডিউটিরত ধানমন্ডির ট্রাফিক পুলিশের কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন