© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনায় আক্রান্ত হলেন ‘বড় ছেলে’ অপূর্ব

শেয়ার করুন:
করোনায় আক্রান্ত হলেন ‘বড় ছেলে’ অপূর্ব
entertainment-desk
০৭:৪৬ পিএম | ০৪ নভেম্বর, ২০২০

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা ও তাহসানের পর এবার করোনায় আক্রান্ত হয়েছেন ‘বড় ছেলে’ খ্যাত জনপ্রিয় টিভি অভিনেতা জিয়াউর ফারুক অপূর্ব।

করোনায় আক্রান্ত হওয়ার পর তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে আইসিইউতে আছেন।

বিশিষ্ট নাট্যনির্মাতা মিজানুর রহমান আরিয়ান গণ্যমাধ্যমকে এসব বিষয় নিশ্চিত করেছেন।

আরিয়ান জানান, অপূর্ব’র শরীরে কোভিড-১৯ শনাক্ত হওয়ার পরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে গত কয়েকদিন ধরেই তিনি জ্বরে ভুগছিলেন। পরে করোনার আরও কিছু উপসর্গ দেখা দিলে তিনি একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন