© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনা আক্রান্ত অপূর্বর ফুসফুসে ছড়িয়েছে সংক্রমণ

শেয়ার করুন:
করোনা আক্রান্ত অপূর্বর ফুসফুসে ছড়িয়েছে সংক্রমণ

ফাইল ছবি

entertainment-desk
০৬:৩৫ পিএম | ০৫ নভেম্বর, ২০২০

জনপ্রিয় টিভি তারকা অপূর্ব’র ফুসফুস করোনায় সংক্রমিত হয়েছে। এতে করোনার অন্য সব উপসর্গের পাশাপাশি শ্বাসকষ্টের ঝুঁকি তৈরি হয়েছে।

এর আগে গত মঙ্গলবার জিয়াউল ফারুক অপূর্বকে রাজধানী একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে গতকাল বুধবার শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।

নাট্য নির্মাতা মিজানুর রহমান আরিয়ান গণমাধ্যমকে জানিয়েছেন, করোনায় অপূর্বর ফুসফুসের ৩৫ শতাংশ আক্রান্ত হয়েছে। সিটি স্ক্যানে এটি ধরা পড়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। অপূর্ব’র শারীরিক অবস্থা আবারও খারাপ হয়ে গেছে। আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন অপূর্ব।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন