© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মুসলিমদের ব্যাপারে হঠাৎ সুর পাল্টেছে ফ্রান্স

শেয়ার করুন:
মুসলিমদের ব্যাপারে হঠাৎ সুর পাল্টেছে ফ্রান্স
international-desk
০৭:২১ পিএম | ০৯ নভেম্বর, ২০২০

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের পর মুসলিম দেশগুলোর প্রতিবাদের মুখে সুর পাল্টেছে ফ্রান্স। ফরাসি পণ্য বয়কটে মুসলিম দেশগুলোর লাগাতার ঘোষণায় বিপাকে পড়েছে ম্যাঁক্রো সরকার।

উপায়ন্তর না পেয়ে মুসলিমদের ধর্মানুভূতিতে আঘাত হানে এমন কাজ থেকে বিরত থাকার কথা জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ ইভে ল দ্রিয়াঁ।

গত রোববার (৮ নভেম্বর) মিশরের রাজধানী কায়রো সফরকালে জ্যঁ ইভে ল দ্রিয়াঁ বলেছেন, আমাদের যে নীতি রয়েছে, তা ইসলামের প্রতি শ্রদ্ধার। মুসলিমরা ফ্রান্সের সমাজের অংশ।

তিনি আরও বলেন, আমরা সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিতে পারি না। ধর্মান্ধতা যেন আমাদেরকে উগ্রবাদী করে না ফেলে।

এদিকে ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে এরই মধ্যে মুসলিম বিশ্বের ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অধিকাংশ মুসলিম নেতারা মনে করছেন,ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ এখন তোপের মুখে পড়েছেন। যে কারণে ম্যাঁক্রো সরকার এখন ইসলামের পক্ষে কথা বলে মুসলিম দেশগুলোকে বাগে আনতে চাইছে। এটা ফরাসিদের কৌশল ছাড়া আর কিছুই না। সূত্র: আনাদোলু এজেন্সি

 

টাইমস/এসএন

মন্তব্য করুন