আত্মহত্যা করতে চেয়েছিলেন জো বাইডেন!
আপনি কী জানেন? ১৯৭২ সালে জো বাইডেনের বয়স ৩০ বছর, তখন তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন। তার স্ত্রী, কন্যা ও দুই পুত্রসহ ক্রিসমাসের উপহার কিনতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। গাড়ি দুর্ঘটনায় স্ত্রী নিলিয়া, কন্যা অ্যামি মারা যান। দুই ছেলে হান্টার আর বোকে হাসপাতালে ভর্তি করা হয়। জো বাইডেনের জীবনে অন্ধকার নেমে আসে। তিনি ভাবেন, আত্মহত্যা করবেন। ডেলাওয়ারে সেতুর ওপরে যাবেন, ঝাঁপ দেবেন। কিন্তু তিনি ছেলে দুটোর দিকে তাকালেন। জো বাইডেন বলেন, ‘আমি জীবনেও মদ খাইনি। ওই সময় আমি মদ হাতে নিয়েছিলাম। কিন্তু পান করিনি। টেবিলে রেখে দিয়েছি।’
ভেবে দেখুন সেই ৩০ বছর বয়সে জো বাইডেন যদি মারা যেতেন, তাহলে আজ যুক্তরাষ্ট্রকে ট্রাম্পের হাত থেকে বাঁচাতে কে এগিয়ে আসতেন? আজ প্রায় ৭৮ বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। দীর্ঘ প্রায় ৫০ বছরের রাজনৈতিক জীবনে তার অনেক উত্থান-পতন আছে।
জানা গেছে, ১৯৮৭ সালে একবার আমেরিকার প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য মাঠে নামেন। ডেমোক্র্যাট দলের মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ উঠে যে, তিনি অন্যের লেখা চুরি করে নিজর নামে চালিয়েছেন! এই অভিযোগের সূত্র ধরে আরেকটা অভিযোগ সামনে আনা হয়। ছাত্র জীবনের একটি ঘটনা, যখন তিনি আইনের ছাত্র হিসাবে তার সাইটেশন পেপারে আরেকজনের লেখা হুবহু ব্যবহার করেছিলেন। তিনি তখন বলেছিলেন, সেটা যে নিয়ম বহির্ভূত তা তিনি জানতেন না।
এমন অসততার অভিযোগ আনা হলে তিনি প্রচারণা থেকে সরে দাঁড়াতে বাধ্য হন!
পরে তার এক জীবনীকারকে মি. বাইডেন বলেছিলেন, ওই ঘটনা আমাকে কুড়ে কুড়ে খেয়েছে। নিজেকে আমি চিরকাল একজন সৎ মানুষ হিসাবে মনে করেছি। সেই জায়গাটা বিরাট ধাক্কা খেয়েছে।
আরেক জায়গায় তিনি লিখেছেন, এর জন্য দায়ী আমি নিজে। নিজের ওপর রাগ আর হতাশায় ভুগছি। আমেরিকার মানুষকে আমি কীভাবে বোঝাবো এটাই জো বাইডেনের আসল পরিচয় নয়। এটা শুধু আমার মস্ত একটা ভুল!
এরপর স্বজন হারানো, স্ত্রী-পুত্রবিয়োগ, নিজের মস্তিষ্কে রক্তক্ষরণ সহ নানা সংকটে আর ২০ বছর নিজের সঙ্গে সংগ্রাম করেন বাইডেন। এর মাঝে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছেন তার থেকে বয়সে কনিষ্ঠ অনেকে, যেমন- বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা ও ট্রাম্প!
২০০৮ সালে দলীয় মনোনয়ন দৌঁড়ে নামেন। তবে বারাক ওবামার সঙ্গে পেরে উঠেননি। যদিও ওবামার তাকে ভাইস প্রেসিডেন্ট করে নেন। ফের ২০১৬ সালের নির্বাচনেও দলীয় মনোনয়ন পাননি, হিলারির কাছে হেরে যান। কিন্তু প্রেসিডেন্ট হন রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প।
কিন্তু হাল ছাড়েননি জো বাইডেন! তার স্বপ্ন ছিলো আমেরিকার প্রেসিডেন্ট হবেন। অবশেষে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন লাভ করেন। সেখানেও অনিশ্চয়তা ছিলো। পেতে পেতেই যেন হেরে যাচ্ছিলেন। তবে একেবারে শেষ মুহুর্তে এসে মনোনয়ন পান।
এমনই হাল না ছাড়া মানুষ জো বাইডেন। আমেরিকার ইতিহাসে তিনি একজন লড়াকু প্রেসিডেন্ট।
তথ্যসূত্র : সিএনএন, ফোর্বস, বিবিসি
টাইমস/জেকে