© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ আল খলিফার মৃত্যু

শেয়ার করুন:
বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ আল খলিফার মৃত্যু
international-desk
০৩:২০ পিএম | ১১ নভেম্বর, ২০২০

বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফা মারা গেছেন। দেশটির রাজপরিবারের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে কাতারভিত্তিক আর্ন্তাজাতিক গণমাধ্যম আল জাজিরা।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে বাহরাইনের ক্ষমতার কেন্দ্রে ছিলেন।

বাহরাইনের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, বুধবার (১১ নভেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শেখ খলিফা বিন সালমান আল খলিফা।

এদিকে বাহরাইনের প্রধানমন্ত্রীর মৃত্যুতে এক সপ্তাহের জাতীয় শোক ঘোষণা করেছেন দেশটির রাজা শেখ হামাদ বিন ইসা আল খলিফা। শোক সপ্তাহ পালনকালে দেশটির সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানপ্রধানরা প্রয়াত প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাবেন।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন