© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ক্ষমতা ছাড়তে নারাজ : মেলানিয়ার কথাও শুনছেন না ট্রাম্প

শেয়ার করুন:
ক্ষমতা ছাড়তে নারাজ : মেলানিয়ার কথাও শুনছেন না ট্রাম্প
international-desk
০৭:০০ পিএম | ১১ নভেম্বর, ২০২০

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী জো বাইডেনের কাছে পরাজয় মেনেই নিতে পারছেন না ডোনাল্ড ট্রাম্প। বাইডেনকে নির্বাচিত ঘোষণা করা হলেও ক্ষমতা ছাড়ার ইঙ্গিতও দেনটি ট্রাম্প। এমনকি ক্ষমতা ছাড়ার জন্য কাছের যেসকল মানুষ তাকে পরামর্শ দিয়েছেন, তাদের সঙ্গেও ক্ষ্যাপাটে আচরণ করছেন তিনি।

ট্রাম্পের এমন আচরণ স্বভাবসুলভ হলেও ভাবনায় পড়েছেন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও মেয়ে জামাতা। নির্বাচনের ফলাফল মেনে নিয়ে বাইডেনের বিজয়কে স্বীকার করে নিতে স্ত্রী মেলানিয়া ও জামাতা জ্যারেড কুশনারের পরামর্শকেও আমলে নেননি ট্রাম্প।

মার্কিন নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ট্রাম্প আদালতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। বারবার তিনি টুইট করছেন। ট্রাম্প মনে করছেন, নির্বাচনে এখনো তার জেতার সুযোগ আছে। এছাড়া ট্রাম্পের নির্বাচনী শিবিরও আইনী লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

সিএনএন বলছে, গত রোববার নির্বাচনের ফলাফল মেনে নিয়ে বাইডেনকে শুভেচ্ছা জানাতে ডোনাল্ড ট্রাম্পকে পরামর্শ দেন স্ত্রী মেলানিয়া। ধারণা করা হচ্ছিল, প্রেসিডেন্ট ট্রাম্প স্ত্রী মেলানিয়ার কথা রাখবেন। কিন্তু তিনি তা করেননি। উল্টো আদালতে যাওয়ার কড়া হুশিয়ারী দিয়েছেন।

দুই মেয়ে, সাবেক উপদেষ্টা ও জামাতা জ্যারেড কুশনার ও স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে ভোটের ফলাফল মেনে নেয়ার পরামর্শ দিয়ে যাচ্ছেন। কিন্তু ট্রাম্পের দুই ছেলে ক্ষমতা না ছাড়ার পক্ষে। আদালতের মাধ্যমে সমাধান না আসা পর্যন্ত ক্ষমতা না ছাড়তে ট্রাম্পকে তার দুই ছেলে পরামর্শ দিয়েছেন। এরপর থেকেই আরও বেপরোয়া হয়ে উঠেছেন ডোনাল্ড ট্রাম্প।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন