© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আরও দুজনকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নিয়োগ

শেয়ার করুন:
আরও দুজনকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নিয়োগ

বাঁ থেকে- কাজী ছাইদুর রহমান ও একেএম সাজেদুর রহমান খান।

economic-reporter
০৪:৫৩ পিএম | ২২ নভেম্বর, ২০২০

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নতুন দুজনকে নিয়োগ দেয়া হয়েছে। রোববার দুপুরে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. জেহাদ উদ্দিন সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নতুন দুজনকে নিয়োগ দেয়া হয়েছে। রোববার দুপুরে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. জেহাদ উদ্দিন সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেয়া হয়।

নিয়োগপ্রাপ্তরা হলেন- বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক কাজী ছাইদুর রহমান ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) একেএম সাজেদুর রহমান খান। ৬২ বছর বয়স পর্যন্ত এ দুজন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের দায়িত্ব পালন করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র জানায়, বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকে দুজন ডেপুটি গভর্নর রয়েছেন। নতুন দুজনকে নিয়োগ দেয়ায় ডেপুটি গভর্নরের সংখ্যা দাড়িয়েছে ৪ জন।

টাইমস/এসএন

মন্তব্য করুন