© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাঁচ বছরের মধ্যে জনসংখ্যা বাড়াতে চায় চীন

শেয়ার করুন:
পাঁচ বছরের মধ্যে জনসংখ্যা বাড়াতে চায় চীন

ছবি- সংগৃহিত

international-desk
০৫:৪১ পিএম | ২৪ নভেম্বর, ২০২০

জনসংখ্যা বাড়াতে আবারও পঞ্চবার্ষিকী পরিকল্পনা (২০২১-২০২৫) গ্রহণ করেছে চীন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সোমবার এ খবর প্রকাশ করা হয়।

চায়না ডেইলি জানিয়েছে, নতুন নীতিমালার আওতায় বেশি সন্তান নেওয়াকে উৎসাহিত করা হচ্ছে। যারা একাধিক সন্তান নিতে ইচ্ছুক তাদের বাড়তি আর্থিক ও নীতিগত সহায়তা দেয়া হবে।

চীনের জনসংখ্যা সংস্থার ভাইস প্রেসিডেন্ট ইউয়ান শিন বলেছেন, জন্মহার বাড়ানো, কর্মক্ষেত্রের মানন্নোয়ন, জনসংখ্যার কাঠামোর উন্নতির ওপরও নজর দেয়া হবে নতুন নীতিমালার আওতায়।

দেশটিতে বয়স্ক লোকজনের সংখ্যা বাড়ছেই । আবার করোনায় আক্রান্ত হয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। সে কারণেই জনসংখ্যা বৃদ্ধির দিকে দৃষ্টি দিচ্ছে সরকার। দারিদ্র্যের হার হ্রাস ও অর্থনীতির উন্নয়নে ১৯৭৮ সালে চীন বিতর্কিত ‘এক সন্তান’র নীতি ঘোষণা করেছিল। ২০১৫ সাল থেকে চীন এক্ষেত্রে ছাড় দেয়া শুরু করে।

 

টাইমস/এসজে/এসএন

মন্তব্য করুন