ব্রাজিলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৪১
ছবি- সংগৃহিত
ব্রাজিলে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় ৪১ জন নিহত হয়েছেন। দেশটির সাও পাওলো অঙ্গরাজ্যের প্রধান শহর তাগুয়াই যাওয়ার সময় বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই বাসে ৫৩ জন যাত্রী ছিলেন, যাদের সবাই পোশাক কারখানার কর্মী।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, সাও পাওলো থেকে উদ্ধারকারীরা যতক্ষনে দুর্ঘটনাস্থলে এসে পৌছে, ততক্ষনে ৪১ জন মারা যান। কারণ সাও পাওলো থেকে তাগুয়াই শহরের দুরত্ব প্রায় ৩৪০ কিলোমিটার। দুর্ঘটনাস্থল থেকে সাও পাওলোর দুরত্বও অনেক।
ব্রাজিল পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে আহত অনেক গার্মেন্ট কর্মীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যেসব মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন, তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ব্রাজিল সরকার সেসব পরিবারের পাশে দাড়াতে চায়।
টাইমস/এসএন