© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নাইজেরিয়ায় ৪৩ কৃষককে গলাকেটে হত্যা করল বোকো হারাম

শেয়ার করুন:
নাইজেরিয়ায় ৪৩ কৃষককে গলাকেটে হত্যা করল বোকো হারাম

ছবি- সংগৃহিত

international-desk
০৫:০৮ পিএম | ২৯ নভেম্বর, ২০২০

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বরনো রাজ্যের একটি ধান ক্ষেতে হামলা চালিয়ে ৪৩ কৃষককে গলাকেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। এঘটনায় জঙ্গিগোষ্ঠী বোকো হারাম দায় স্বীকার করেছে।

স্থানীয় সময় শনিবার সকালে রাজ্যের জেরে এলাকার কোশোবের জামারমারিতে এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্স ও আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নৃশংস এ হামলার সময় কৃষকরা ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন। এসময় আচমকা বোকো হারামের জঙ্গিরা আক্রমণ চালায়। তারা কৃষকদের ধরে ধরে গলাকেটে হত্যা করে।

নাইজেরিয়া সরকারের একটি সূত্র এএফপিকে জানিয়েছে, হামলার ঘটনার পরে ধানের মাঠ থেকে এখন পর্যন্ত ৪৩ জনের গলাকাটা লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ। এছাড়া গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন