© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফাইজারের ভ্যাকসিন প্রয়োগ শুরু করছে যুক্তরাজ্য

শেয়ার করুন:
ফাইজারের ভ্যাকসিন প্রয়োগ শুরু করছে যুক্তরাজ্য
international-desk
০৩:১৪ পিএম | ০২ ডিসেম্বর, ২০২০

করোনা রোধে প্রথম কোনো পশ্চিমা দেশ হিসেবে ফাইজার ও বায়োএনটেক উদ্ভাবিত ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। দেশটিতে ফাইজারের করোনা ভ্যাকসিন খুব শীঘ্রই প্রয়োগ শুরু হবে।

বুধবার (২ ডিসেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহ থেকে মানুষের শরীরে এই ভ্যাকসিনের প্রয়োগ শুরু করবে যুক্তরাজ্য সরকার।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বিবিসি বলছে, ফাইজার/বায়েএনটেকের করোনার ভ্যাকসিন ব্যবহারে অনুমোদন দিতে মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সির (এমএইচআরএ) সুপারিশ গ্রহণ করা হয়েছে।

বিবৃতিতে এমএইচআরএ জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে যুক্তরাজ্যজুড়ে একযোগে ভ্যাকসিন প্রয়োগ শুরু করা হবে। ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে করোনা সংক্রমণের অধিক ঝুঁকিপূর্ণদের অগ্রাধিকার দেয়া।

প্রসঙ্গত, এরই মধ্যে যুক্তরাজ্য ফাইজার উদ্ভাবিত ৪ কোটি ডোজ ভ্যাকসিন কিনেছে। এই ভ্যাকসিনের কার্যকারিতা ৯৫ শতাংশ প্রমাণিত হয়েছে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন