© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনা নিয়েই শুটিংয়ে তৌসিফ, সমালোচনার ঝড়

শেয়ার করুন:
করোনা নিয়েই শুটিংয়ে তৌসিফ, সমালোচনার ঝড়
entertainment-desk
০৮:২৬ পিএম | ০২ ডিসেম্বর, ২০২০

স্ত্রীসহ করোনায় আক্রান্ত হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। তার শ্বশুরবাড়ির সবাই করোনায় আক্রান্ত। সপ্তাহখানেক আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানিয়েছেন অভিনেতা নিজেই।

কিন্তু নিজের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়ে একটি নাটকের শুটিং অংশ নিয়েছেন তৌসিফ। বিয়ষটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমলোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার (১ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ওই দিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় কারওয়ান বাজারের শুটিং করেছেন তৌসিফ। বিষয়টি নিয়ে বিব্রতকর অবস্থা তৈরি হয়েছে নাটকপাড়ায়। তৌসিফের সংস্পর্শে আসা সবাই এখন করোনা আতঙ্কে ভুগছেন ।

এদিকে নাটকের পরিচালক গণমাধ্যমে বলেন, ‘তৌসিফ এখন সুস্থ হয়ে গেছেন। তাই তাকে নিয়ে কাজ করতে কোনো আপত্তি দেখাইনি। নাটকের অল্প কিছু শুটিং বাকি ছিল, সেটাই শেষ করা হয়েছে।’

 

টাইমস/এসজে/এসএন

মন্তব্য করুন