© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চীনে কয়লা খনিতে ১৮ শ্রমিকের মৃত্যু

শেয়ার করুন:
চীনে কয়লা খনিতে ১৮ শ্রমিকের মৃত্যু
international-desk
০২:৫৪ পিএম | ০৫ ডিসেম্বর, ২০২০

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি কয়লা খনিতে দুর্ঘটনায় ১৮ শ্রমিকের মৃত্যু হয়েছে। কার্বন মনোক্সাইড গ্যাসের তীব্রতায় শ্রমিকরা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (৫ ডিসেম্বর) চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, শুক্রবার (৪ ডিসেম্বরের) বিকেলের দিকে চঙকিং শহরের দিয়াশুইডং কয়লা খনিতে এই দুর্ঘটনা ঘটে। দমকল কর্মীরা এখন পর্যন্ত অভিযান অব্যাহত রেখেছে। একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এঘটনায় খনি কোম্পানির মালিককে খুঁজছে পুলিশ। তবে তিনি পলাতক রয়েছে। এছাড়া তদন্তের স্বার্থে খনিটি এখন পর্যন্ত ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন