© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভ্যাকসিন নিয়েও করোনায় আক্রান্ত হলেন ভারতীয় মন্ত্রী

শেয়ার করুন:
ভ্যাকসিন নিয়েও করোনায় আক্রান্ত হলেন ভারতীয় মন্ত্রী
international-desk
০৫:২৫ পিএম | ০৫ ডিসেম্বর, ২০২০

অনিল ভিজ। ভারতের হরিয়ানা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীভ। দুই সপ্তাহ আগে তিনি করোনাভাইরাসের প্রতিষেধক হিসেবে ভ্যাকসিন নিয়েছিলেন। কিন্তু তারপরও তিনি করোনার ছোবলে এখন হাসপাতালে।

শনিবার (৫ ডিসেম্বর) তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। টুইটার পোস্টে অনিল ভিজ নিজেই সে খবর দিয়েছেন। বিষয়টি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

টুইটবার্তায় হরিয়ানার এই মন্ত্রী লিখেছেন, ‘আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আম্বলা ক্যান্টনমেন্টের সিভিল হাসপাতালে ভর্তি হয়েছি। এই কদিনের মধ্যে যারা আমার কাছাকাছি এসেছেন, তারা কোভিড-১৯ টেস্ট করিয়ে নিন।’

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, গত ২০ নভেম্বর ভারত বায়োটেকের করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন ‘কোভ্যাকসিন’র ট্রায়াল ডোজ নিয়েছিলেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ। কিন্তু ভ্যাকসিন নেয়ার পরও তার শরীরে কোনো অ্যান্টিবডি তৈরি হয়নি।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন