© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্রিটেনে সবার আগে ভ্যাকসিন নিবেন রানি এলিজাবেথ

শেয়ার করুন:
ব্রিটেনে সবার আগে ভ্যাকসিন নিবেন রানি এলিজাবেথ
international-desk
০৪:৩৪ পিএম | ০৬ ডিসেম্বর, ২০২০

করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে মার্কিন প্রতিষ্ঠান ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত ভ্যাকসিন নেয়ার ঘোষণা দিয়েছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। ব্রিটেনের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা ফাইজারের ভ্যাকসিন অনুমোদন দেয়ার পরই রানি এলিজাবেথ এ সিদ্ধান্ত জানান।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) থেকে যুক্তরাজ্যে জরুরি ভিত্তিতে নির্দিষ্ট রোগীদের ওপর ভ্যাকসিন প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন দেশটির সরকার।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৯৪ বছর বয়সী রানি এলিজাবেথ ও তার স্বামী ৯৯ বছর বয়সী প্রিন্স ফিলিপ ব্রিটেনের সবচেয়ে প্রবীণ নাগরিক। তাই তাদের ওপর ফাইজারের ভ্যাকসিন আগে প্রয়োগ করা হবে। তবে বাকিংহাম প্যালেস থেকে এখনো বিষয়টি নিয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, এরই মধ্যে ব্রিটেন ৪ লাখ ডোজ ভ্যাকসিন অর্ডার করেছে। যার প্রথম চালান ব্রিটেনে পৌছেছে। বৃদ্ধ, চিকিৎসক, শিক্ষক, নার্স ও সমাজকর্মীরা অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন পাবেন।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন