© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিতর্কিত আইন বাতিলের দাবিতে ফের উত্তাল ফ্রান্স

শেয়ার করুন:
বিতর্কিত আইন বাতিলের দাবিতে ফের উত্তাল ফ্রান্স
international-desk
০৮:১৫ পিএম | ০৬ ডিসেম্বর, ২০২০

পুলিশের নিরাপত্তা সংক্রান্ত একটি বিতর্কিত খসড়া আইনের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদে এবার উত্যপ্ত হয়ে উঠেছে ফ্রান্স। শনিবার প্যারিসে এ নিয়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, মাথা ও মুখ ঢেকে রাখা কিছু বিক্ষোভকারী প্যারিসে বেশ কিছু দোকান ও গাড়িতে ভাংচুর চালায়। বিক্ষোভকারীরা কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করে।

এসময় পুলিশ কাদুনে গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

বিবিসি জানিয়েছে, ফ্রান্সে ম্যাক্রো সরকারের বিরুদ্ধে ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের অংশ হিসেবে কয়েক হাজার বিক্ষোভকারী শান্তিপূর্ণ প্রতিবাদ জানাচ্ছিল। এ সময় বিক্ষোভকারীদের মুখ ও মাথা কালো কাপড়ে ঢাকা ছিল এবং তাদের পরনে ছিল কালো পোশাক।

একপর্যায়ে পুলিশের সঙ্গে দাঙ্গায় জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। একটি সুপার মার্কেট, অফিস ও ব্যাংকে ভাংচুরের পর দাঙ্গা শুরু হয়।

জানা গেছে, ফ্রান্সে ইমান্যুয়েল ম্যাক্রো নেতৃত্বাধীন সরকার পুলিশের নিরাপত্তা জোরদারে একটি বিলের খসড়া অনুমোদন করেছে। এ নিয়েই নতুন করে ফ্রান্সজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। অনুমোদন দেয়া ওই বিলের ২৪ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, ‘শারীরিক কিংবা মানসিকভাবে’ ক্ষতিগ্রস্থ করার উদ্দেশ্যে উদ্দেশ্যে দায়িত্ব পালনরত কোনো পুলিশ সদস্যের ছবি প্রকাশ করা আইনত দণ্ডনীয় অপরাধ। কিন্তু এটা কোনো ভাবেই মানতে নারাজ ফ্রান্সের সাধারণ নাগরিকরা।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন