© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিজেপি-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র শিলিগুড়ি, নিহত ১

শেয়ার করুন:
বিজেপি-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র শিলিগুড়ি, নিহত ১
international-desk
০৬:৩২ পিএম | ০৭ ডিসেম্বর, ২০২০

পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে পুলিশের সঙ্গে বিজেপি সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। বিজেপির একটি মিছিলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ও কাদুনে গ্যাস ছুড়েছে পুলিশ। এসময় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে বিজেপি সমর্থকরা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার বিক্ষোভ মিছিল বের করে বিজেপি। এসময় পুলিশ তাদের বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উত্তেজিত বিজেপি সমর্থকরা বিভিন্ন দোকান ও যানবাহনে ভাংচুর চালায়।

পুলিশ বিজেপি সমর্থকদের নিবৃত করার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে জলকামান ব্যবহার করে। এ অবস্থায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক পুলিশ আনা হয়েছে। সংঘর্ষে এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন।

রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, পুলিশ ও তৃণমূল সন্ত্রাসীদের গুলিতে বিজেপি কর্মী নিহত হয়েছে। এই হত্যাকাণ্ডের ফল অবশ্যই তৃণমূল কংগ্রেসকে ভোগ করতে হবে।

আনন্দবাজার বলছে, উত্তরবঙ্গের উন্নয়নে মমতা ব্যানার্জির তৃণমূল সরকার ব্যর্থ হয়েছে দাবি করে উত্তরকন্যা ঘেরাওয়ের কর্মসূচি ডাক দেয় স্থানীয় বিজেপির নেতাকর্মীরা। কর্মসূচির শুরুতে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে মিছিল শুরু হওয়ার পরই তাদের আটকে দেয় পুলিশ।

এদিকে পুলিশের গুলিতে বিজেপি কর্মী নিহতের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (৮ ডিসেম্বর) উত্তরবঙ্গে ১২ ঘন্টার বনধ আহ্বান করেছে বিজেপি।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন