© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তুরস্ককে বাদ রেখে কোনো পরিকল্পনা মানবেন না এরদোগান

শেয়ার করুন:
তুরস্ককে বাদ রেখে কোনো পরিকল্পনা মানবেন না এরদোগান
international-desk
০৬:৫৩ পিএম | ০৮ ডিসেম্বর, ২০২০

আঙ্কারাকে বাদ রেখে পূর্ব ভূমধ্যসাগরে কোনো পরিকল্পনা কিংবা মানচিত্র বাস্তবায়ন করতে দেবে না তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান এমনই হুশিয়ারি দিয়েছেন।

তুর্কি সংবাদমাদ্যম ডেইলি সাবাহ বলছে, মঙ্গলবার তুর্কি প্রেসিডেন্ট এক বক্তব্যে বলেছেন, ভূমধ্যসাগরের তীর ঘেঁষা অঞ্চলে তুরস্ককে বাদ রেখে কোনো আন্তর্জাতিক পরিকল্পনা বাস্তবায়ন হতে দেবে না তার সরকার। এমনকি ভূমধ্যসাগরের তলদেশের সম্পদ নিয়ে গ্রিসের কোনো ফাঁদেও তুরস্ক পা দেবে না বলে জানিয়েছেন এরদোগান।

গ্রিসকে উদ্দেশ্য করে এরদোগান বলেন, ভূমধ্যসাগর ইস্যুতে কোনো (এক পক্ষ সব পাবে অন্য পক্ষ বঞ্চিত হবে) পক্ষপাতমূলক নীতি মেনে নেয়া দেয়া হবে না। আমি এখানে উইন উইন ফর্মুলা (দুপক্ষই লাভবান) চাই।

ডেইলি সাবাহ’র প্রতিবেদনে বলা হয়েছে, ভূমধ্যসাগর ইস্যূতে তুরস্কের ওপর ইউরোপিয়ান আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারির সম্ভাবনা রয়েছে। আগামী ১০ ডিসেম্বর ইউরোপিয়ান ইউনিয়নে ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

কিন্তু ভূমধ্যসাগরের কতৃত্ব নিয়ে গত আগস্ট থেকেই গ্রিস-তুরস্ক মুখোমুখি। ভূমধ্যসাগরের একটি অংশে খনিজ তেলের সন্ধান পাওয়ার পর সেখানে জাহাজ পাঠায় তুরস্ক। এ নিয়ে গ্রিসের তীব্র আপত্তির মুখে পড়ে আঙ্কারা। গ্রিসের হয়ে তুরস্ককে চাপ দিতে থাকে ইউরোপীয় ইউনিয়ন।

তবে ইউরোপিয়ান ইউনিয়নের দাবি, তারা গ্রিস-তুরস্ক দুই দেশকেই ভূমধ্যসাগর ইস্যূতে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। কিন্তু গ্রিস ও তুরস্ক বারবার ইউরোপিয়ান ইউনিয়নের কথায় কান দেয়নি।

এরদোগানের বক্তব্য ও তুরস্কের অবস্থানের বিষয়ে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস বলেছেন, আঙ্কারা যে আচরণ শুরু করেছে, তাতে তাদের ওপর নিষেধাজ্ঞা দেয়া ছাড়া কোনো উপায় নেই। আর এ লক্ষ্যেই ১০ ডিসেম্বর পররাষ্ট্রমন্ত্রীরা বসবেন।

তবে সিদ্ধান্তে অনঢ় এরদোগান বলেছেন, গ্রিসের সঙ্গে বৈঠকে বসতে তিনি রাজি। তবে ইউরোপিয়ান ইউনিয়ন বিষয়টিকে অন্ধের মতো দেখছে বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন