ইরানের শীর্ষ বিজ্ঞানী ফাখরিজাদেহ হত্যায় জড়িতরা গ্রেপ্তার
ইরানের শীর্ষ পরমাণুবিজ্ঞানী মহসেন ফাখরিজাদেহ হত্যার ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) দেশটির স্পিকারের বিশেষ সহকারী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের
হোসেইন আমির আবদুল্লাহিয়নের বরাতে রয়টার্স বলছে, বর্বর এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কয়েকজনকে শনাক্ত করার পর তাদের গ্রেপ্তার করেছে ইরানি বাহিনী। অপরাধীরা বিচারের হাত থেকে কোনো ভাবেই রেহায় পাবে না।
ফাখরিজাদেহ হত্যার ঘটনায় ইসরাইলের যোগসাজস রয়েছে দাবি করে হোসেইন আমির বলেন, মার্কিন গোয়েন্দা বা অন্য কোনো গোয়েন্দাদের সহযোগিতা ছাড়া ইসরাইল একা এই কাজ করতে সক্ষম হতো না। এই ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইল অবশ্যই জড়িত। হত্যাকাণ্ডের ব্যবহৃত গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম পরীক্ষা নিরীক্ষা করে এটা নিশ্চিত হওয়া গেছে।
টাইমস/এসএন