© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফেসবুক মেসেঞ্জারে ত্রুটি : বিশ্বব্যাপী বিড়ম্বনা

শেয়ার করুন:
ফেসবুক মেসেঞ্জারে ত্রুটি : বিশ্বব্যাপী বিড়ম্বনা
international-desk
০৭:০৩ পিএম | ১০ ডিসেম্বর, ২০২০

বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মেসেঞ্জারে দেখা দিয়েছে ত্রুটি। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুর ২টার পর থেকেই মেসেঞ্জারে তথ্য আদান-প্রদানে জটিলতা ধরা পড়ে।

বাংলাদেশেও বিড়ম্বনায় পড়েছেন ফেসবুক মেসেঞ্জার ব্যবহারকারীরা। অনেকেই বিড়ম্বনার কথা জানিয়ে ফেসবুকে লেখালেখি শুরু করেছেন।

তবে ঠিক কী কারণে মেসেঞ্জারে ত্রুটি দেখা দিয়েছে তা এখনও জানা যায়নি।

ব্রিটিশ গণমাধ্যম এক্সপ্রেস জানিয়েছে, লন্ডনের স্থানীয় সময় সকাল ১০টার দিকে ফেসবুক মেসেঞ্জারের ত্রুটি সবার নজরে আসে। প্রথম দিকে সবাই ইন্টারনেটের ত্রুটি মনে করলেও, পরে এটি নিশ্চিত হওয়া গেছে যে, ত্রুটি মূলত ফেসবুক মেসেঞ্জারের, ইন্টারনেটের নয়।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন