© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সশস্ত্র ট্রাম্প সমর্থকদের সঙ্গে সংঘর্ষে যুবক নিহত, ছুরিকাহত ৪

শেয়ার করুন:
সশস্ত্র ট্রাম্প সমর্থকদের সঙ্গে সংঘর্ষে যুবক নিহত, ছুরিকাহত ৪
international-desk
০৭:১৮ পিএম | ১৩ ডিসেম্বর, ২০২০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উগ্র সশস্ত্র সমর্থকগোষ্ঠী ‘প্রাউড বয়েজ’ এর সঙ্গে সংঘর্ষে যুক্তরাষ্ট্রে একজন নিহত হয়েছেন। রাজধানী ওয়াশিংটন ডিসি’র বিএলএম প্লাজার সামনে দেশটির বামপন্থী-ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল ‘অ্যান্টিফা’র সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ‘প্রাউড বয়েজ’।

দু’পক্ষের মারামারিতে প্রাউড বয়েজ দলের এক সদস্যকে ছুরিকাঘাত করে বামপন্থীরা। এতে ট্রাম্পের ওই সমর্থক প্রাণ হারান। ছুরিকাহত হয়েছেন আরও ৪ জন। এঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১২ ডিসেম্বর) মার্কিন নির্বাচনে ভোট চুরির অভিযোগে যুক্তরাষ্ট্রজুড়ে পদযাত্রা শুরু করে ট্রাম্পের সমর্থকরা। এরই অংশ হিসেবে ওয়াশিংটনেও বিক্ষোভ করে ট্রাম্প অনুসারীরা। এসময় ট্রাম্প সমর্থিত ‘প্রাউড বয়েজ’ সদস্যরা সশস্ত্র মহড়া দিতে থাকে। এক পর্যায়ে বামপন্থীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়।

সিএনএন জানিয়েছে, ওয়াশিংটনে মার্কিন সংসদ সদস্যদের কার্যালয় ক্যাপিটল হিল ভবন ও যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ও বিচার বিভাগের আশেপাশে ভোট চুরি বন্ধ করো স্লোগানে মিছিল করেছে ট্রাম্প সমর্থকরা। এছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ ও র‌্যালির প্রস্তুতি নিচ্ছে ট্রাম্পের অনুসারীরা।

 

টাইমস

মন্তব্য করুন